পানি সংকটে নাজেহাল নোবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা

পানি সংকটে নাজেহাল নোবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা

পানি সংকটে নাজেহাল নোবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা

পানি সংকটের কারণে নাজেহাল অবস্থা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরদের। সম্প্রতি টানা ৩২ ঘন্টা নোবিপ্রবির বিবি খাদিজা হলে পানি সরবরাহে সমস্যা সৃষ্টি হওয়ার পর এ সংকট প্রকাশ্যে আসে। সংশ্লিষ্টদের দায়সারা কর্মকাণ্ডে প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।